March 11, 2026

  • Home
  • All
  • শিল্প ও সামাজিক সুরক্ষায় অবদানের জন্য এনআরবি গ্লোবাল কনভেনশনে সম্মাননা পেলেন সালাউদ্দিন চৌধুরী
Image

শিল্প ও সামাজিক সুরক্ষায় অবদানের জন্য এনআরবি গ্লোবাল কনভেনশনে সম্মাননা পেলেন সালাউদ্দিন চৌধুরী

রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এনআরবি গ্লোবাল কনভেনশনে শিল্প-বাণিজ্য ও সামাজিক সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী ও তাঁর পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আহসান এইচ মনসুর। এ সময় তিনি শিল্প ও ব্যবসা খাতে ইতিবাচক অবদান রাখায় সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সহকারী শেখ মঈনুদ্দিন এবং এনআরবি গ্লোবাল কনভেনশনের পরিচালক জনাব এনাম উদ্দিন এনামসহ দেশ-বিদেশ থেকে আগত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মাননা গ্রহণকালে সালাউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে ব্যবসায়ীদের জন্য নীতিগত সহায়তা প্রদানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এবং গভর্নর আহসান এইচ মনসুরকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য দেশি-বিদেশি বেশ কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠান ও তাদের প্রধানদেরও সম্মাননা জানানো হয়।

Related Posts

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
Scroll to Top