February 8, 2026

  • Home
  • All
  • শ্রীলঙ্কা MICE Expo’র ফ্যাম ট্যুরে অতিথিদের নিয়ে মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশন পরিদর্শন
Image

শ্রীলঙ্কা MICE Expo’র ফ্যাম ট্যুরে অতিথিদের নিয়ে মিলেনিয়াম এলিফ্যান্ট ফাউন্ডেশন পরিদর্শন

শ্রীলঙ্কা MICE Expo ২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত ফ্যামিলিয়ারাইজেশন ট্যুরের আওতায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিশ্বের ৩০টি দেশ থেকে আগত ট্যুর অপারেটর, বিনিয়োগকারী, পর্যটন ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে শ্রীলঙ্কার Millennium Elephant Foundation (MEF)-এ একটি পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অতিথিরা হাতি সংরক্ষণ কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন এবং হাতি পরিচর্যা, স্নান করানো ও তাদের দৈনন্দিন জীবনের নানা দিক পর্যবেক্ষণ করেন। তারা এ অভিজ্ঞতা বেশ উপভোগ করেন এবং শ্রীলঙ্কার বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতি প্রশংসা জানান।

শ্রীলঙ্কার কেগালে অঞ্চলে অবস্থিত Millennium Elephant Foundation একটি দাতব্য সংস্থা, যা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১৫ একর আয়তনের এই প্রতিষ্ঠানে বন্দী বা পোষ্য অবস্থায় থাকা এশীয় হাতিদের উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও যত্ন নেওয়া হয়। একই সঙ্গে এখানে ‘Elephant Walk Experience’, স্বেচ্ছাসেবী কর্মসূচি এবং মাহাউট প্রশিক্ষণ পরিচালিত হয়, যেখানে দর্শকরা হাতির সঙ্গে হাঁটা, স্নান করানো ইত্যাদিতে অংশ নিতে পারেন।

এই পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন প্রতিনিধিরা শুধু হাতি দেখার সুযোগই পাননি, বরং প্রাণী সংরক্ষণ কার্যক্রম, পুনর্বাসন উদ্যোগ ও দায়িত্বশীল পর্যটন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করেছেন।

আয়োজকদের মতে, এমন উদ্যোগ শ্রীলঙ্কার পরিবেশবান্ধব পর্যটন ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top