March 13, 2026

  • Home
  • All
  • সমাজের উন্নয়নে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের
Image

সমাজের উন্নয়নে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) রাজধানীর রামপুরা মৌলভীরটেক এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে দেশের জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং চোখ-কান খোলা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

ড. এম এ কাইয়ুম বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “ধর্ম মানুষকে সৎ পথে চলতে শেখায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগায়। আগামীর বাংলাদেশ গড়তে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।”

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, ঢাকা-১১ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা তার প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ও সন্ত্রাস মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে রেখেছে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে ঢাকা-১১ হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা।

তিনি আরও বলেন, বিগত সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেনি। বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবে।

ড. এম এ কাইয়ুম বলেন, ভোটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top