March 11, 2026

  • Home
  • All
  • সম্পাদক পরিষদ ও নোয়াবের উদ্যোগে গণমাধ্যম সম্মিলন–২০২৬ চলছে
Image

সম্পাদক পরিষদ ও নোয়াবের উদ্যোগে গণমাধ্যম সম্মিলন–২০২৬ চলছে

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন–২০২৬। আজ শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) সকাল থেকে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন চলছে।

সকাল ১০টা ১৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিভিন্ন সময়ে সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের ইতিহাস তুলে ধরা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মিলনটি দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা ধারাবাহিকভাবে সহিংসতার—বিশেষ করে মব ভায়োলেন্সের—শিকার হচ্ছে। এমন প্রেক্ষাপটে স্বাধীন সাংবাদিকতার পক্ষে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান জানাতেই এই সম্মিলনের আয়োজন।

সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সকল সদস্য ছাড়াও অংশ নিয়েছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরাও সম্মিলনে অংশগ্রহণ করছেন।

সম্মিলন চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top