January 20, 2026

  • Home
  • All
  • সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের (এফবিসিসিআই) উদ্যোগে শনিবার (২২ শে মার্চ, ২০২৫) ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীগণসহ সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর নিজামউদ্দিন আহমেদ। তিনি দেশের ব্যবসায়ীদের পক্ষে কথা বলেন এবং আগামী এফবিসিসিআই-কে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। তার আহ্বানে উপস্থিত ব্যবসায়ীরা একত্রিত হয়ে দেশের ব্যবসায়িক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে দেশের ও বিশ্বের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং মুসলমানদের বিভিন্ন অপশক্তির হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

ব্যবসায়ীরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে, তারা ঐক্যবদ্ধ থেকে সব সময় একে অপরের বিপদ-আপদ, সুখ-দুঃখে পাশে থাকবেন এবং এফবিসিসিআই-কে দেশের অন্যতম শক্তিশালী ও দৃষ্টান্তমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

Related Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার…

Jan 19, 2026
Scroll to Top