January 22, 2026

  • Home
  • All
  • সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Image

সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ডিসেম্বর, ২০২৪ইং, শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট সম্মেলন কক্ষে ‘সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), জনাব ড. খন্দকার আজিজুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব মোঃ মাহদী সালেহীন।

উক্ত সভায় অংশীজনের সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে নানাবিধ বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।

সভায় এছাড়াও সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিডার কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top