March 5, 2026

  • Home
  • All
  • সুন্দরবন সংরক্ষণে ৩ মিলিয়ন ইউরো সহায়তা—সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন ফরাসি রাষ্ট্রদূত
Image

সুন্দরবন সংরক্ষণে ৩ মিলিয়ন ইউরো সহায়তা—সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা COP30–এর সাম্প্রতিক ফলাফল, জলবায়ু অভিযোজন ক্ষেত্রে বাংলাদেশকে ফ্রান্সের ক্রমবর্ধমান সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় যৌথ উদ্যোগ—বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং ফ্রান্স দীর্ঘমেয়াদে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সুন্দরবন সংরক্ষণে বন বিভাগকে সহায়তার জন্য ৩ মিলিয়ন ইউরো অনুদানের সাম্প্রতিক চুক্তিকে একটি “মাইলফলক উদ্যোগ” হিসেবে উল্লেখ করেন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন রক্ষায় সক্ষমতা জোরদার করবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top