March 8, 2026

  • Home
  • All
  • সেমিকন্ডাক্টর খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করনে উল্কাসেমি পরিদর্শনে মালয়েশিয়ার হাইকমিশনার
Image

সেমিকন্ডাক্টর খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করনে উল্কাসেমি পরিদর্শনে মালয়েশিয়ার হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহ্দ শুহাদা ওথমান সম্প্রতি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (BMCCI) প্রতিনিধিদের নিয়ে প্রযুক্তি খাতের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধান ও জোরদারকরণ।

২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উল্কাসেমির প্রেসিডেন্ট ও সিইও, সম্মানিত জনাব মোহাম্মদ এনায়েতুর রহমানের নেতৃত্বে দেশের সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

পরিদর্শনকালে উভয় পক্ষই চিপ ডিজাইন ও উন্নত ম্যানুফ্যাকচারিং প্রযুক্তিতে পারস্পরিক বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে উল্কাসেমির আসন্ন সম্প্রসারণ পরিকল্পনাকে কেন্দ্র করে এই আলোচনা হয়।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত…

Mar 7, 2026
Scroll to Top