January 22, 2026

  • Home
  • All
  • স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ
Image

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ

আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.) এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

শুরুতে উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি। বাংলদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার জন্য তিনি পরিচালককে অনুরোধ জানান।

পরিচালক মিশেল শটার ইইউ ভুক্ত দেশে সাম্প্রতিক অভিবাসন বিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান। তিনি উল্লেখযোগ্য সংখায় বাংলাদেশি নাগরিকদের তার ইউনিয়নভুক্ত দেশে অবৈধ অভিবাসন বিষয়ো উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে কাজ করার জন্য বাংলাদেশকে আহবান জানান। দেশের পট পরিবর্তন পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে পরামর্শ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়ে বলেন, অবৈধ অভিবাসন, মানব পাচার এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা আশা করছে বলেও উপদেষ্টা বৈঠকে অবহিত করেন। ইইউ অভিবাসন বিষয়ক পরিচালকও এ বিষয়ে একসাথে কাজ করার আশ্বাস দেন।

এ সময় বাংলদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top