April 19, 2026

  • Home
  • All
  • হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
Image

হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ

শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) দিবাগত রাতে হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি, এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি আপনাদের সঙ্গে হজ যাত্রার প্রাক্কালে দেখা করার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মানুষের জন্য বর্তমান সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে তা যেন সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেন। এসময় তিনি হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির জন্য হজ যাত্রীদের নিকট দোয়া প্রার্থনা করেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ থেকে হজ ফ্লাইট-২০২৬ শুরু হলো। এ বছর বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এর ২০৭টি ফ্লাইটের মাধ্যমে কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। এছাড়া গতবছরের তুলনায় টিকেট প্রতি খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছে।

বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ০০:২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ মোট ১৪ টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে।

Related Posts

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইন রাজ্যেই নিহিত। এ ক্ষেত্রে…

Apr 18, 2026
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি আজ সৌদি আরবের…

Apr 18, 2026
Scroll to Top