March 4, 2026

  • Home
  • All
  • আকর্ষণীয় ছাড়ে চলছে স্বদেশ প্রোপার্টিজের ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’
Image

আকর্ষণীয় ছাড়ে চলছে স্বদেশ প্রোপার্টিজের ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’

রাজধানীর গুলশান-২ এর তাহের টাওয়ারে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড তাদের প্রধান কার্যালয়ে আয়োজন করেছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’। গত শনিবার, ৩ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই হাউজিং মেলা চলবে আগামী ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।

আবাসনপ্রেমীদের জন্য বিশেষভাবে আয়োজিত এই মেলায় থাকছে স্বদেশ প্রোপার্টিজের রাজউক অনুমোদিত “স্বর্ণালী” ও “সানভ্যালি” প্রকল্পের প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ। এসব প্লট এককালীন অর্থপ্রদানে ছাড়ে পাওয়া যাচ্ছে, তাছাড়া রয়েছে কিস্তিতে বুকিং সুবিধাও।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ৫,২০০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্প দুটি ইতোমধ্যেই ভবন নির্মাণ উপযোগী হিসেবে প্রস্তুত। সানভ্যালি প্রকল্পটি আধুনিক নাগরিক সুবিধা ও পরিবেশবান্ধব পরিকল্পনার ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে, যার সংযোগ রয়েছে মাদানী এভিনিউ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে।

প্রকল্পটির পাশেই গড়ে উঠেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুবিধা—যেমন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্যার জন উইলসন স্কুল, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ। এছাড়া, প্রকল্প এলাকায় রয়েছে নিজস্ব ৮০ ফুট প্রশস্ত সড়ক, তিনটি খেলার মাঠ, হর্স রাইডিং স্কুল, প্রস্তাবিত মোনাশ ইউনিভার্সিটি, এবং ১৩০ ও ১০০ ফুট প্রশস্ত দুটি লেক—যা প্রকল্পের সৌন্দর্য ও বাসযোগ্যতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম জানান, “আমাদের প্রকল্পগুলো রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থার অনুমোদিত। আমরা ক্রেতাদের হাতে নিরাপদ ও সুপরিকল্পিত প্লট হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে স্বর্ণালী প্রকল্পের ৯৫% প্লট হস্তান্তর সম্পন্ন হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভূমি উন্নয়ন পরিচালক নাভিদ তানভিন অনন্ত, পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্নেল ও নির্বাহী পরিচালক এম. রকিবুল হক এবং বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. ইশফাক হোসেন।

মেলার মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে “স্বদেশ প্রতিদিন”। আয়োজকরা জানান, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী সুপরিকল্পিত ও নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তা বাড়ছে। এই চাহিদা পূরণে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড কাজ করে যাচ্ছে বিগত ১৮ বছর ধরে।

মেলার বিস্তারিত জানতে আগ্রহীরা ০১৪০৪৪৯৯৭৮৬ নম্বরে ফোন করতে পারেন কিংবা স্বদেশ প্রোপার্টিজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top