March 8, 2026

  • Home
  • All
  • আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে সম্মাননা প্রদান করলো কানাডা হাই কমিশন
Image

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে সম্মাননা প্রদান করলো কানাডা হাই কমিশন

ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কানাডা হাই কমিশন দুই বিশিষ্ট মানবাধিকারকর্মী কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে হাই কমিশন অব কানাডা হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড প্রদান করেছে। ঢাকাস্থ কানাডা হাই কমিশনের অফিসিয়াল রেসিডেন্সে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাতিসংঘের অংশীদার, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শ্রমিক অধিকারকর্মী হিসেবে কল্পনা আক্তার দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার রক্ষা ও মানবাধিকার অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে আসছেন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত রানি ইয়ান ইয়ান আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একজন প্রতিশ্রুতিবদ্ধ কণ্ঠস্বর। তাদের দু’জনের জীবনগাথা শক্তি, দৃঢ়তা ও আরও ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আজীবন অঙ্গীকারের প্রতিফলন।

কানাডা হাই কমিশন এই দুই মানবাধিকার রক্ষকের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি জানিয়ে জানায়, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে তাদের কাজ অনুপ্রেরণাদায়ী। সম্মাননা প্রাপ্তির জন্য কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে অভিনন্দন জানিয়ে হাই কমিশন তাদের মানবাধিকার রক্ষায় অব্যাহত অবদানের প্রশংসা করে।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top