March 3, 2026

  • Home
  • All
  • আবুধাবির মুসাফফারে ময়নামতি রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন হল
Image

আবুধাবির মুসাফফারে ময়নামতি রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন হল

ইচ্ছে থাকলে যে স্বল্প মুনাফা করেও গ্রাহকদের সন্তুষ্ট করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত আমিরাতের আবুধাবির শিল্পনগরী মোছাফফার ময়নামতি রেষ্টুরেন্ট।

প্রতিষ্ঠালগ্ন থেকেই খুব সীমিত মূল্যে প্রবাসীদের মানসম্মত সুস্বাদু দেশীয় খাবারের সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রবাসীদের এ প্রতিষ্ঠানের খাবারের অতিরিক্ত চাহিদা মেটানোর লক্ষ্যে আবুধাবির শিল্পনগরী মুসাফফার ৫নং সানাইয়ার প্রিমিয়ার অটো পার্টস এর পাশে যাত্রা শুরু করেছে ময়নামতি রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা।

শুক্রবার (২০ডিসেম্বর) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালক হুসাইন মোহাম্মদ মনসুর এর সভাপতিত্বে এ উপলক্ষে একটি উদ্ভোধনী সভার আয়োজন করা হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এ উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির শ্রম মন্ত্রী মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস খালেদ, নুর মোহাম্মদ, রুহুল আমিন চৌধুরী, শহীদুল ইসলাম, ইসমাইল হোসেন, মোহাম্মদ মোস্তফা, ইকবাল হোসেন বাদল এবং নাজিম উদ্দীন সহ আরও অনেক। এছাড়াও অনুষ্ঠানে বহু প্রবাসীরা উপস্থিত ছিলেন ।

এসময় উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের অগ্রগতি ও সফলতা কামনা করার পাশাপাশি আরব আমিরাতে দেশীয় প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশী শ্রমিক নিয়োগে জটিলতা নিরসন করতে সরকারের প্রতি অনুরোধ জানান।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top