March 7, 2026

  • Home
  • All
  • আমচ্যাম সংলাপে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার-বেসরকারি খাতের যৌথ উদ্যোগের আহ্বান
Image

আমচ্যাম সংলাপে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার-বেসরকারি খাতের যৌথ উদ্যোগের আহ্বান

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) “Fostering Sustainable Investment” শীর্ষক একটি সংলাপ আয়োজন করে রবিবার (২০ জুলাই, ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিসেস সায়েদা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ আয়োজনে সহায়তা করে রিকভার™, ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড ও শেভরন বাংলাদেশ।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে আমচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ ইরশাদ আহমেদ বলেন, এলডিসি থেকে উত্তরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার সংকটময় সময়ে বাংলাদেশ এখন টেকসই উন্নয়নের মোড়ে দাঁড়িয়ে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ক্ষয়ক্ষতির ঝুঁকি দেশের স্বাস্থ্য, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে হুমকির মুখে ফেলছে। যদিও বেসরকারি খাতে সবুজ উদ্যোগের ইতিবাচক প্রবণতা রয়েছে, তবুও নীতিগত ঘাটতি ও প্রয়োগে দুর্বলতা রয়ে গেছে। এই সংলাপ সরকারি-বেসরকারি সহযোগিতার পথ সুগম করতে এবং টেকসইতাকে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের মূল স্তম্ভ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।

মাননীয় উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে বলেন, বিনিয়োগ কাঠামো নতুনভাবে গড়ে তুলতে হবে যাতে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমে। বিশেষ করে পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা পরিবেশে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তিনি তিনটি খাতে অগ্রগতির কথা তুলে ধরেন—টেক্সটাইল খাত ধীরে ধীরে টেকসই উৎপাদনের পথে এগোচ্ছে; একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ পলিসি প্রণয়নের কাজ চলছে, যাতে ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণে আনতে খরচ নির্ধারণ করা হয়; এবং স্থানীয় পণ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণে একটি বাধ্যতামূলক রেগুলেশন আসন্ন।

জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। সরকারী অফিসগুলোকে এই রূপান্তরের আওতায় আনা হবে বলেও তিনি জানান। তামাক খাতের বিষয়ে তিনি বলেন, ভবিষ্যৎ নীতিমালা প্রণয়নে ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আলোচনা হবে।

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগে টেকসইতার দৃষ্টিকোণ থেকে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সংলাপ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, এ ধরনের প্ল্যাটফর্মগুলো সকল পক্ষকে যৌথভাবে কার্যকর সমাধান বের করতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আমচ্যাম ভাইস প্রেসিডেন্ট ও শেভরন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. এরিক এম. ওয়াকার।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top