March 10, 2026

  • Home
  • All
  • আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রামের ৬০ বছর পূর্তি উদযাপন
Image

আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রামের ৬০ বছর পূর্তি উদযাপন

আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রাম (Alliance Française de Chittagong) তাদের গৌরবময় ৬০ বছর পূর্তি নানা আয়োজনে উদযাপন করেছে। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রকলা প্রদর্শনী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ফরাসি ভাষা শিক্ষাকক্ষ উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।

এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদ্যুপুই (Marie Masdupuy)। তিনি তাঁর বক্তব্যে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিস্তারে আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রামের ভূমিকাকে বিশেষভাবে স্মরণ করেন এবং আগামী দিনে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রাম, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ফরাসি ভাষা শিক্ষার একটি অন্যতম প্রধান কেন্দ্র। গত ছয় দশক ধরে প্রতিষ্ঠানটি ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ককে গভীরতর করে তুলেছে।

আলিয়ঁস ফ্রঁসেজ একটি আন্তর্জাতিক নেটওয়ার্কভুক্ত প্রতিষ্ঠান, যার সূচনা হয়েছিল ১৮৮৩ সালে প্যারিসে। এর প্রতিষ্ঠাতা ছিলেন পল ক্যামবন এবং পিয়ের ফঁসাঁ। জুল ভার্ন, লুই পাস্তুর, ফের্দিনান দ্য লেসেপস, আর্মঁ কল্যাঁ এবং আর্নেস্ট রেনানের মতো প্রখ্যাত ব্যক্তিত্বেরা এর প্রাথমিক যাত্রায় সহায়তা করেছিলেন।

ছয় দশকের এই যাত্রায় আলিয়ঁস ফ্রঁসেজ ডে চট্টগ্রাম শুধু ভাষা শিক্ষা নয়, বরং ফরাসি শিল্প, সংস্কৃতি ও সাহিত্যেরও একটি পরিচিত প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top