March 7, 2026

  • Home
  • All
  • ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক অনুষ্ঠিত
Image

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের আমীরের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ সোমবার (০৮ ডিসেম্বর, ২০২৫) বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইইউ দূতাবাসে সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

ইইউর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও আলেসান্দ্রো, ফ্রান্সের উপ-রাষ্ট্রদূত মি. ফ্রেদেরিক ইনজা, নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত মি. থাইস উডস্ট্রা, ইইউ-এর উপ-রাষ্ট্রদূত গং. বেইবা জেরিনা এবং ইইউ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অর্থবহ ও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও জোরদার হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোকাররম হোসেন, জুবায়ের আহমেদ এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top