April 15, 2026

  • Home
  • All
  • ইন্দোনেশিয়া দূতাবাস ও চেম্বারের যৌথ আয়োজনে ব্যবসায়িক সম্মেলন ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত
Image

ইন্দোনেশিয়া দূতাবাস ও চেম্বারের যৌথ আয়োজনে ব্যবসায়িক সম্মেলন ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত

বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাস এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এক বিশেষ ব্যবসায়িক সম্মেলন ও নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়াওয়ানা নাসির (Mr. Armanatha Christiawana Nasir)। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের সম্ভাবনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী সভাপতি জনাব মোস্তফা কামরুস সোভান (Mr. Mostafa Quamrus Sobhan)। তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চেম্বারের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এক মনোজ্ঞ নেটওয়ার্কিং ডিনার আয়োজন করা হয়।

Related Posts

অভিবাসন, নিরাপত্তা ও বিচার ব্যবস্থায় ইইউ’র সহায়তা চায় বাংলাদেশ

অভিবাসন, নিরাপত্তা ও বিচার ব্যবস্থায় ইইউ’র সহায়তা চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাথে সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের…

Apr 14, 2026
বাংলাদেশের সঙ্গে মানবিক সহযোগিতা জোরদারে আগ্রহ IFRC-এর

বাংলাদেশের সঙ্গে মানবিক সহযোগিতা জোরদারে আগ্রহ IFRC-এর

ডিপ্লোম্যাটিক ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার (১২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

Apr 13, 2026
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসেফ রমাদান রোববার (১২ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ…

Apr 13, 2026
Scroll to Top