March 11, 2026

  • Home
  • All
  • উইমেন চেম্বার ও এসোসিয়েশনগুলোকে নিয়ে এফবিসিসিআইর মতবিনিময় সভা;সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতার আহ্বান
Image

উইমেন চেম্বার ও এসোসিয়েশনগুলোকে নিয়ে এফবিসিসিআইর মতবিনিময় সভা;সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতার আহ্বান

অনলাইন ডেস্কঃ

দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের টিকিয়ে রাখতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাওয়ার আহ্বান জানিয়েছেন নারী উদ্যোক্তারা। এছাড়া নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতা চান তারা।

সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সকালে উইমেন চেম্বার ও এসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান নারী উদ্যোক্তারা। মতবিনিময় সভাটির আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সভায় দেশের বিভিন্ন জেলার উইমেন চেম্বারের নারী উদ্যোক্তা ও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ও উদ্যোক্তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা জানান, নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায়না। কেন্দ্রীয় ব্যাংক এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জেলা ও উপজেলা পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকসমূহের ম্যানেজাররা এক্ষেত্রে বিভিন্ন অহেতুক কাগজাদির বেড়াজালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এমতাবস্থায়, ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণ চান নারী উদ্যোক্তারা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মোঃ আবদুর রহিম খান। তিনি বলেন, মাঠপর্যায়ে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে প্রাপ্ত সুপারিশসমূহ সরকারের কাছে তুলে ধরা হবে। তিনি জানান, দেশের সকল জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে সরকার। এতে নারীদের অর্থনৈতিক কার্যক্রম বাড়বে। সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।

এফবিসিসিআইর মহাসচিব মোঃ আলমগীর বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নারীদের বড় ভূমিকা থাকলেও অর্থনৈতিক কার্যক্রমগুলোতে নারীদেরকে আমরা পুরোপুরি সংযুক্ত করতে পারিনি। তবে স্বাধীনতার পর থেকে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে।

উইমেন এন্টারপ্রেনার এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, দেশের নারীদের উন্নয়নে বেশকিছু নীতিমালা আছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার। তিনি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তি, প্রশিক্ষণ ও কর্মশালার উপরে জোর দেন।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য অনেক নারীবান্ধব নীতি ও বিধি প্রনয়ণ করা হয়েছে। এসব নীতি ও সার্কুলারসমূহ অনেক উদীয়মান নারী উদ্যোক্তা বিশেষ করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে নারী উদ্যোক্তারা জানেন না। সরকারের সহযোগিতা ও সুবিধাগুলো সম্পর্কে জানতে এবং কমপ্লায়েন্স মেনে সেগুলো গ্রহন করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস্ ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেন এর সিনিয়র এডভাইজার তানভীর আহমেদ। প্রবন্ধে তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ ও করণীয় নিয়ে আলোকপাত করেন। তিনি ব্যবসা বাণিজ্যে লিঙ্গ বৈষম্য দূর করা, সহজে অর্থ প্রাপ্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শিল্প মন্ত্রণালয় এর যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন। নারী উদ্যোক্তাদের সংশ্লিষ্ট সুপারিশসমূহ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও কথা বলেন বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন প্রমুখ, ইউএনডিপি বাংলাদেশ এর জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এসএমই ফাউন্ডেশন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান প্রমুখ।

উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স এর ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মেলাগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়, উদ্যোক্তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ এর দাবি জানান তারা।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top