March 7, 2026

  • Home
  • All
  • উত্তরার মাইলস্টোন দুর্ঘটনা: সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে
Image

উত্তরার মাইলস্টোন দুর্ঘটনা: সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন—Chow Wing Kit Chester (Zou Yongjie), Wei Guiru, Tan Kwee Yuen, Wong Jolin এবং Irene Wong Mei Jin। তারা সবাই বিভিন্ন শারীরিক ট্রমা ও বার্ন চিকিৎসায় দক্ষ ও অভিজ্ঞ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে আগত মেডিকেল টিমটি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত স্থানীয় বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তারা কারিগরি ও পেশাগত পরামর্শ প্রদান করবেন, যাতে আহতদের উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা যায়।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top