March 7, 2026

  • Home
  • All
  • এক্সিম ব্যাংক, ব্যাংক অব হুজু ও মে ইন্টারন্যাশনালের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত
Image

এক্সিম ব্যাংক, ব্যাংক অব হুজু ও মে ইন্টারন্যাশনালের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা কাঠামোর মাধ্যমে আন্তঃদেশীয় অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়।

চীনের হুজু শহরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল আজিজ, ব্যাংক অব হুজু’র ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংক অব হুজু’র চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রটি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজের কাছে হস্তান্তর করেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top