March 5, 2026

  • Home
  • All
  • কাতারে জরুরি আরব-ইসলামী সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা
Image

কাতারে জরুরি আরব-ইসলামী সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

কাতারের দোহায় রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) ইসরায়েলের কাতার আক্রমণ নিয়ে আলোচনা করতে আহূত জরুরি আরব-ইসলামী সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বৈঠকটি সভাপতিত্ব করেন। বৈঠকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বক্তব্য দেন।

দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামী সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা আজ সকালে কাতারে পৌঁছান। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

ইসরায়েলের কাতার আক্রমণ নিয়ে আলোচনা করতে সোমবার মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top