March 5, 2026

  • Home
  • All
  • কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
Image

কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কিভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারা বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

উপদেষ্টা সোমবার (০৯ ডিসেম্বর, ২০২৪) বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে ও কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি প্রণোদনা দুর্নীতির আখড়া। হয় এটি বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে। উপদেষ্টা এসময় ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সদস্যদের কল্যাণার্থে এসোসিয়েশন বা সমিতিতে কাজ করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা খুলনা অঞ্চলের কৃষির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। সভায় জানানো হয়, খুলনা অঞ্চলে কৃষির প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা দূর করা গেলে এ অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। জলাবদ্ধতা দূর করতে হলে এ অঞ্চলের ৫০০ কি.মি. দৈর্ঘ্যের ৬৪০টি খাল খনন করা প্রয়োজন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ মাহমুদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top