March 3, 2026

  • Home
  • All
  • ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক
Image

ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে অবস্থিত আইএইচজি’র অন্যতম প্রিমিয়াম হোটেল ক্রাউন প্লাজা ঢাকা সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক হোটেলটির ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হিসেবে যুক্ত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলামের নেতৃত্বে সম্পাদিত এই অংশীদারিত্বের লক্ষ্য হলো পবিত্র রমজান মাসজুড়ে অতিথিদের জন্য এক্সক্লুসিভ সুবিধা, ব্যতিক্রমধর্মী ডাইনিং অভিজ্ঞতা এবং উন্নতমানের আতিথেয়তা নিশ্চিত করা।

উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই কৌশলগত অংশীদারিত্ব রমজান উপলক্ষে গ্রাহক ও অতিথিদের জন্য বিশেষ মূল্য সংযোজন করবে।

আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, ব্র্যাক ব্যাংককে প্রিমিয়াম রমজান পার্টনার হিসেবে পেয়ে তারা আনন্দিত। তিনি উল্লেখ করেন, এ অংশীদারিত্ব পবিত্র মাসজুড়ে অতিথিদের জন্য আরও স্মরণীয় ও অর্থবহ অভিজ্ঞতা তৈরি করবে।

রমজান উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বিশেষ সফট লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের ২০২৬ সালের ইফতার ও সেহরি আয়োজনের পরিকল্পনা তুলে ধরেছে। হোটেলটির মোজাইক রেঁস্তোরায় প্রতিদিন গ্র্যান্ড ইফতার ও ডিনারের ব্যবস্থা থাকবে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক নানা পদ ছাড়াও থাকবে লাইভ কুকিং স্টেশন এবং বিশেষ সেহরি মেনু।

অতিথিরা রমজান ডাইনিং প্যাকেজে এক্সক্লুসিভ কার্ডধারী ছাড়, গ্রুপ ও কর্পোরেট বুকিং সুবিধা, আর্লি-বার্ড অফার এবং বোগো (B1G1 ও B1G3) সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ইফতার ও সেহরিসহ বিশেষ রুম প্যাকেজে ক্লাব লাউঞ্জ অ্যাক্সেস ও লেট চেক-আউট সুবিধাও থাকবে।

রমজানকে আরও প্রাণবন্ত করতে হোটেলটির সঙ্গে ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে Air Arabia এবং Air Astra।

হোটেল কর্তৃপক্ষ জানায়, আধুনিক সুযোগ-সুবিধা, বিশ্বমানের সেবা এবং বহুমুখী ডাইনিং অভিজ্ঞতার মাধ্যমে পবিত্র রমজানে অতিথিদের জন্য এক অনন্য পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Related Posts

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ…

Mar 3, 2026
নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি-এর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Mar 2, 2026
মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোমেটিক ডেস্কঃ চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

Mar 2, 2026
Scroll to Top