March 11, 2026

  • Home
  • All
  • খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী
Image

খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্র মন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য নেপালের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় মি. বালা নন্দ শর্মা ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব এম. ফরহাদুল ইসলাম।

নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাতেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তাঁর উপস্থিতি বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ধারার প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Related Posts

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

Mar 11, 2026
চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…

Mar 11, 2026
Scroll to Top