March 3, 2026

  • Home
  • All
  • গাজীপুরে সাংবাদিকতার নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

গাজীপুরে সাংবাদিকতার নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের জয়দেবপুরে গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২৪ মার্চ, ২০২৫) “সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষায় করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার রবিয়ুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মোবারক হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

উক্ত আলোচনা সভায় ক্লাবের একমাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডিবিসি চ্যানেলের পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী।

আলোচনা সভায় গাজীপুর জেলার সাংবাদিকদের নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সৎ সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

Related Posts

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি-এর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Mar 2, 2026
মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোমেটিক ডেস্কঃ চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

Mar 2, 2026
সিলেটের চা শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের চা শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগ চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠক করেছেন। সোমবার (২…

Mar 2, 2026
Scroll to Top