February 12, 2026

  • Home
  • All
  • গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
Image

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

ঢাকা-১৭ আসন থেকে বিএনপি’র মনোনয়নে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে।

Related Posts

নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (EU-EOM) আজ বৃহস্পতিবার…

Feb 12, 2026
নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম

নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল…

Feb 12, 2026
নিউমার্কেটে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউমার্কেটে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও…

Feb 12, 2026
Scroll to Top