ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
চীন বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।




