February 14, 2026

  • Home
  • All
  • জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: তারেক রহমান
Image

জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারো বিএনপি-কে বিজয়ী করেছে। আলহামদু লিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।” শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানান তিনি।

রাষ্ট্র মেরামতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হবে। জনগণের রায় পেলে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা উপস্থাপন করা হয়েছিল, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণীত ৩১ দফা ও দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ‘জুলাই সনদে’ দেওয়া নোট অব ডিসেন্টসহ সংস্কার প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই এক। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

নির্বাচনোত্তর পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো ধরনের অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। শত উসকানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দলমত, ধর্ম বা ভিন্নমত নির্বিশেষে দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। দেশি-বিদেশি গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি উল্লেখ করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করে বলেন, দেশের এমন এক আনন্দঘন সময়ে তাঁর অনুপস্থিতি দলকে ভারাক্রান্ত করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান জাতি কখনো ভুলবে না।

দুর্নীতি নিয়ন্ত্রণ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, এখন দেশ গড়ার পালা। দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।

Related Posts

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে : ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে : ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য, প্রতিযোগিতামূলক ও দক্ষভাবে পরিচালিত বলে প্রাথমিক মূল্যায়ন দিয়েছে European Union Election…

Feb 14, 2026
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নির্বাচন ও গণভোট: কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন নানা আকুফো-আডো

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের নির্বাচন ও গণভোট: কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন নানা আকুফো-আডো

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঘানার সাবেক প্রেসিডেন্ট ও কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন Nana Addo Akufo-Addo বলেছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ…

Feb 14, 2026
১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে, সরকারে গেলে সবাইকে নিয়ে কাজ করবে জামায়াত: জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে, সরকারে গেলে সবাইকে নিয়ে কাজ করবে জামায়াত: জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চলমান নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকার…

Feb 12, 2026
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর…

Feb 12, 2026
নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন

নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন…

Feb 12, 2026
নিজ কেন্দ্রে ভোট দিলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

নিজ কেন্দ্রে ভোট দিলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন…

Feb 12, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করলেন সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করলেন সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোট প্রদান করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান।…

Feb 12, 2026
ভোট দিলেন কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ…

Feb 12, 2026
ভোট দিলেন পঞ্চগড়-১ আসনের এনসিপি প্রার্থী সারজিস আলম

ভোট দিলেন পঞ্চগড়-১ আসনের এনসিপি প্রার্থী সারজিস আলম

নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড়-১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী সারজিস আলম ত্রয়োদশ জাতীয়…

Feb 12, 2026
Scroll to Top