March 9, 2026

  • Home
  • All
  • জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারকে বিদায়ী সংবর্ধনা দিলো বিজিসিসিআই
Image

জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারকে বিদায়ী সংবর্ধনা দিলো বিজিসিসিআই

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টার-এর (Achim Tröster) সম্মানে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BGCCI)। শনিবার (১৪ জুন ২০২৫) সন্ধ্যা ৭টায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা-তে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েবার পাওয়ার সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. মো. ফারুক খান। তিনি বলেন, বাংলাদেশে তাঁর মেয়াদকালে তিনি ব্যক্তিত্ব মর্যাদার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজিসিসিআই-এর সভাপতি মি. এম. মাকসুদ স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টার বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি তাদের উষ্ণ আতিথেয়তা, গতিশীল অংশীদারিত্ব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীদারিত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সমাজের বিশিষ্টজনেরা রাষ্ট্রদূত ট্রস্টারকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। তাঁরা তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আগামীর পথচলায় সফলতা কামনা করেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top