March 6, 2026

  • Home
  • All
  • জাইকা দেশের নিরাপদ খাদ্য এবং বিদ্যুৎ বিতরণে স্থিতিশীলতা নিশ্চিত করতে ৬,৭০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ​
Image

জাইকা দেশের নিরাপদ খাদ্য এবং বিদ্যুৎ বিতরণে স্থিতিশীলতা নিশ্চিত করতে ৬,৭০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে ​

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ সরকারের সাথে দুইটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মোট পরিমাণ ৮৫,৮১৯ মিলিয়ন ইয়েন (৬,৭০০ কোটি টাকা)। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-তে অনুষ্ঠিত হয়।​

‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (২৮,৬৯৯ মিলিয়ন ইয়েন)’ বাংলাদেশ ফুড সেফটি অথোরিটি (বিএফএসএ)-এর সক্ষমতা বৃদ্ধি করবে, যা ঢাকা, চট্টগ্রাম, ও খুলনার মত প্রধান বিভাগগুলোতে নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ন্ত্রণে সহায়ত করবে। অন্যদিকে, ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (৮) (৫৭,১২০ মিলিয়ন ইয়েন)’ শক্তির নির্ভরযোগ্যতা বাড়াতে এবং জ্বালানি উৎসগুলির বৈচিত্র্য নিশ্চিত করতে সহায়তা করবে, যার আওতায় ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র, ৪০০ কে.ভি ট্রান্সমিশন লাইন, রাস্তা, সেতু এবং একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।​

এই প্রকল্পগুলো বাংলাদেশের নিরাপদ খাদ্য ও বিদ্যুৎ বিতরণে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দেশের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।​

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top