March 4, 2026

  • Home
  • All
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানালেন বিমান বাহিনী প্রধান
Image

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানালেন বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্কঃ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন MONUSCO-তে বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট BANATU-15 কন্টিনজেন্টের মোট ৬২ জন সদস্য প্রতিস্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে। এই কন্টিনজেন্ট পূর্ববর্তী BANATU-14 ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী BANATU-15 কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বক্তব্যে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কন্টিনজেন্ট সদস্যদের বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সার্বিক সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অধিনায়কগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। BANATU-15 কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি।

আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কন্টিনজেন্টের ৩৫ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন। অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কঙ্গোতে গমন করবেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top