March 6, 2026

  • Home
  • All
  • জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মজিবুর রহমান হলেন বিএনপি’র গাজিপুর-১ আসনের কান্ডারি
Image

জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মজিবুর রহমান হলেন বিএনপি’র গাজিপুর-১ আসনের কান্ডারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ মজিবুর রহমান মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top