March 5, 2026

  • Home
  • All
  • জাপানের সম্রাটের ৬৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় ন্যাশনাল ডে রিসেপশন অনুষ্ঠিত
Image

জাপানের সম্রাটের ৬৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় ন্যাশনাল ডে রিসেপশন অনুষ্ঠিত

জাপানের সম্রাটের ৬৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকায় এক ন্যাশনাল ডে রিসেপশন আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৫) জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি তার সরকারি বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা (বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়) জনাব শেখ বশির উদ্দিন। এ উপলক্ষে রাষ্ট্রদূত সাইদা ‘মিয়াকুমিয়াকু’ নামের মাসকটটি মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে উপহার দেন, যা ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ওসাকা-কানসাই এক্সপোর অফিসিয়াল চরিত্র। ওসাকা-কানসাই এক্সপোর প্রচারের জন্য অনুষ্ঠানে একটি বিশেষ বুথও স্থাপন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী ও সংস্কৃতি অঙ্গনের প্রায় ৩০০ জন অতিথি অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত সাইদা শিনইচি তার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের প্রতিষ্ঠাকে সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি, “কৌশলগত অংশীদারিত্ব” এর আওতায় জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থিত জাপানি কোম্পানি ও সংস্থাগুলো তাদের কার্যক্রম প্রদর্শনের জন্য স্টল স্থাপন করে। এছাড়াও, অতিথিদের সামনে সরাসরি জাপানি স্ক্যালপ রান্না করে পরিবেশন করা হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top