March 5, 2026

  • Home
  • All
  • জাপানে উন্নত কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল ঢাকায়
Image

জাপানে উন্নত কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল ঢাকায়

জাপানে নিরাপদ ও উন্নত ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘জাপান জব সেমিনার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

হাইটেক কর্পোরেশন এলএলসি, জাপান, হার্টফুল লিমিটেড বাংলাদেশ এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মূলত জাপানে কাজের সুযোগের উপর পরামর্শ ও করনীয় নির্ধারন বিষয়ে এ সেমিনারে তথ্য ভিত্তিক আলোচনা ও প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়।

সেমিনারে জাপানের SSW, ইঞ্জিনিয়ারিং, TITP ইত্যাদি সহ কাজের ভিসার বিকল্পগুলি সম্পর্কে জানার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়। পূর্ণ প্রশিক্ষণ, ভিসা আবেদন সহায়তা, ভবিষ্যতে জাপানে স্থায়ীভাবে বসবাস এবং পরিবারের সদস্যদের জাপানে নেয়ার উপায় সম্পর্কে পৃথক প্রেজেন্টেশান উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে এবং বক্তারা যথাযথ গুরুত্ব সহকারে সেগুলির উত্তর দেন।

হাইটেক কর্পোরেশন জাপান, এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি উদ্যোক্তা ইয়োশিদা তোমোহিরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হার্টফুল লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

হাইটেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইয়োশিদা তোমোহিরো বলেন “ আমাদের লক্ষ্য জাপানি শিল্পগুলিকে বাংলাদেশের দক্ষ এবং আধা-দক্ষ কর্মীবাহিনীর সাথে সংযুক্ত করা, একটি টেকসই অভিবাসন পথ তৈরি করা”,

আইনগত ভাবে গ্রহনযোগ্য ও নৈতিক অভিবাসন পথ অনুসরনের উপর জোর দিয়ে তিনি বলেন, এই সেমিনারটি প্রার্থীদের SSW , ইঞ্জিনিয়ার ভিসা TTIP , এর মতো বৈধ কাজের ভিসা রুট সম্পর্কে পরামর্শ জন্য আয়োজন করা হয়েছে যাতে তারা প্রতারণামূলক অভিবাসন চ্যানেল থেকে রক্ষা পেতে পারেন।

হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাংলাদেশি কর্মীরা মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপ সহ অনেক দেশে গেছেন যেখানে তারা বিভিন্ন পেশায় কাজ করে তাদের অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রেখে চলেছেন, কিন্তু আজ সময় এসেছে প্রথাগত চিন্তা থেকে বাইরে গিয়ে নতুন সম্ভাবনার দিকে তাকানোর।

জাপান একটি ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে মুরাদ হাসান বলেন, “২০৪০ সালের মধ্যে তাদের ১ কোটি ১০ লক্ষ কর্মীর অভাব হবে। এটি কেবল একটি শূন্যতা নয়, এটি তাদের জন্য একটি সংকট, বরং আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ আমাদের কাছে সুযোগটি কাজে লাগানোর জন্য বিশাল কর্মীবাহিনী রয়েছে “।

ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই), সাভার, এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, এনডিসি, এএফডব্লিউই, পিএসসি (অব.), হার্টফুল লিমিটেডের পরিচালক মাহবুব সোহেল এবং হাইপারলিংক স্কিলস জাপানের পরিচালক, অপারেশন, ইরাম মাহবুবও সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

সেমিনারে প্রায় ১৫০ জন নিবন্ধিত ব্যক্তি অংশগ্রহণ করেন যারা জাপানে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তোলার পরিকল্পনা করছেন ।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top