March 9, 2026

  • Home
  • All
  • জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করতে আগ্রহী প্রধান উপদেষ্টা
Image

জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করতে আগ্রহী প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় আছেন, যাতে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করা যায়।

তিনি বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, আমি এটিকে আরও এগিয়ে নিতে চাই।’

টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আজ বৃহস্পতিবার (২৯ মে, ২০২৫) নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন শুরুর আগে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিওশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

কোভিড-১৯ মহামারির আগে নিয়মিত জাপান সফরের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমি নিক্কেই ফোরামের প্রতি কৃতজ্ঞ, কারণ এর মাধ্যমে জাপানে  আমার অনেক বন্ধু জুটেছে।’

অধ্যাপক ইউনূস ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন হাসেবে। 

তিনি ব্যস্ত সময়সূচির মধ্যেও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। 

Related Posts

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

Mar 8, 2026
বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
Scroll to Top