March 5, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইডেন রাষ্ট্রদূত
Image

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইডেন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন। বুধবার (১ অক্টোবর, ২০২৫) সকাল ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত শুরুতেই আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সুইডেনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনাকালে রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে উপস্থিত ছিলেন সুইডেনের বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্দিন। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব রাশেদুল ইসলাম।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top