March 6, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কসোভোর রাষ্ট্রদূত
Image

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কসোভোর রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠকে মিলিত হন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত লুলজিম প্লানা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়ে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত কসোভোর পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top