March 9, 2026

  • Home
  • All
  • জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খন্দকার নাইমুল হাসান
Image

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খন্দকার নাইমুল হাসান

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন খন্দকার নাইমুল হাসান । শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সারাদেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে ১০০% ভোট পেয়ে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন খন্দকার নাইমুল হাসান। মোট ভোট পয়েন্ট ২৯১ এর মধ্যে একাই ২৯১ ভোট পয়েন্ট পেয়ে জেসিআই বাংলাদেশ এর ভোট এর দৃষ্টান্তমূলক রেকর্ড করেছেন খন্দকার নাইমুল ১০০% ভোট পেয়ে । ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় খন্দকার নাইমুল হাসান জানান, তার কৌশলগত ফোকাসের মধ্যে থাকবে বাংলাদেশ এর এরিয়া ভিত্তিক চ্যাপ্টারকে শক্তিশালী করা, সদস্যপদ বৃদ্ধি ও ধরে রাখায় সহায়তা, সদস্যদের নেতৃত্ব উন্নয়ন, রিপোর্টিং ও ডকুমেন্টেশনের মানোন্নয়ন, অঞ্চলভিত্তিক নেতৃত্ব একাডেমি ও কর্মশালা আয়োজন, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি, সিনিয়র ও নতুন নেতাদের মধ্যে মেন্টরশিপ সংযোগ স্থাপন, প্রকল্পের উৎকর্ষ সাধন এবং টেকসই ও প্রভাব-চালিত প্রকল্পকে উৎসাহিত করা। পাশাপাশি জেসিআইয়ের ইমপ্যাক্ট এরিয়া ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করা এবং লোকাল চ্যাপ্টারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেবেন। তিনি আন্তর্জাতিক ভাবে জেসিআই বাংলাদেশ কে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে কাজ করবেন বলে উল্লেখ করেছেন ।

Related Posts

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

বাংলাদেশ–নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করলেন নেপাল রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্টঃ ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 8, 2026
বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগের ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাম্পস

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশেও কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না,…

Mar 8, 2026
পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
Scroll to Top