বিদেশে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উল্কাসেমি (ULKASEMI)-এর সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান টানা দ্বিতীয়বারের মতো সিআইপি (এনআরবি) ২০২৬ পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রা রেমিট্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগেও তিনি একই ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা অর্জন করেন, যা তার অবিচল অঙ্গীকার ও টেকসই অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।




