March 5, 2026

  • Home
  • All
  • টেকসই পরিবহন ও পানি খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা
Image

টেকসই পরিবহন ও পানি খাতে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা

বাংলাদেশে সবুজ জ্বালানি, পরিবেশবান্ধব পরিবহন ও বিশুদ্ধ পানীয় জলের খাতে ব্যাপক বিনিয়োগ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি ইইউ ডেলিগেশন টু বাংলাদেশ ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) কর্মকর্তাদের সাথে এ বছরের তৃতীয় বৈঠক আয়োজন করে। বৈঠকে প্রায় ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে, বাংলাদেশ রিনিউএবল এনার্জি ফ্যাসিলিটি অধীনে অনুষ্ঠিত ওয়ার্কিং রিভিউ গ্রুপের দ্বিতীয় বৈঠকে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ এবং সরকারি ইউটিলিটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ৩৫০ মিলিয়ন ইউরোর ইইউ গ্যারান্টিযুক্ত EIB ঋণ এবং ৪৫ মিলিয়ন ইউরোর ইইউ অনুদানের আওতায় সৌর ও বায়ু বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট প্রকল্প চিহ্নিত করার অগ্রগতি হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top