March 3, 2026

  • Home
  • All
  • ডিটিজি ২০২৫: বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা (২০-২৩ ফেব্রুয়ারি, ২০২৫)
Image

ডিটিজি ২০২৫: বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলা (২০-২৩ ফেব্রুয়ারি, ২০২৫)

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং-এর যৌথ উদ্যোগে ২০০৪ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন” (ডিটিজি) আয়োজন করা হচ্ছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ডিটিজি-এর ১৯তম সংস্করণ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হবে।

৩৩টি দেশের ১,৬০০টি স্টল এবং ১,১০০-এরও অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে উক্ত প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট যাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক-সহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহন করবে।

মেলায় প্রদর্শিত হবে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ। এছাড়াও থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। পাশাপাশি, ডিটিজি ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫, আইসিসিবির ৩ নং হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মত এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশী-বিদেশী ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবার।

দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাথে অদের পরিচয় ঘটানো।

ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএ-এর ভাবমূর্তির পরিচায়ক। জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিস্তারিত তথ্যের জন্য: https://dtg. chanchao.com.tw/

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top