March 10, 2026

  • Home
  • All
  • ঢাকায় ইউনেস্কোর উদ্যোগে সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত
Image

ঢাকায় ইউনেস্কোর উদ্যোগে সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ে ইউনেস্কোর উদ্যোগে একটি বিশেষ সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের ঐতিহ্য ও সৃজনশীল শিল্পখাত সংরক্ষণের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রদর্শনীর অংশ হিসেবে সম্প্রতি ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্ত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িরও প্রদর্শনীর আয়োজন করা হয়। ইউনেস্কোর হেরিটেজ এমার্জেন্সি ফান্ডের সহায়তায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংস্কৃতি ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান সুসান ভাইজ।

অভিনয়শিল্পী ও প্রযোজক জয়া আহসান অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও কারুশিল্পীদের বাস্তবতা এবং ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সংহতির বার্তা প্রদান করেন ঢাকাস্থ ইতালি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফেদেরিকো জামপ্যারেল্লি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনেস্কো ঢাকার সংস্কৃতি প্রধান কিযী তাহনিন।

পুরো আয়োজনটি পরিণত হয় একটি যৌথ ভাবনার মঞ্চে, যেখানে ঐতিহ্য, শিল্পী এবং ভবিষ্যৎ নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top