March 5, 2026

  • Home
  • All
  • ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়োজনে “১১১ বছর ভারতীয় সিনেমা” উদযাপন এবং WAVES সম্মেলনের সফট লঞ্চ অনুষ্ঠিত
Image

ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়োজনে “১১১ বছর ভারতীয় সিনেমা” উদযাপন এবং WAVES সম্মেলনের সফট লঞ্চ অনুষ্ঠিত

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে “১১১ বছর ভারতীয় সিনেমা” উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভারতের মুম্বাইয়ে মে ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম World Audio Visual and Entertainment Summit (WAVES)–এর সফট লঞ্চ, “ভারতীয় সিনেমার যাত্রা” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন, আলোচনাসভা এবং অস্কারজয়ী ভারতীয় প্রামাণ্যচিত্র The Elephant Whisperers-এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ১ থেকে ৪ মে পর্যন্ত ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে WAVES সম্মেলনের প্রথম আসর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার শ্রীর প্রণয় ভার্মা বলেন, WAVES একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা সহযোগিতা, উদ্ভাবন এবং শিল্প উৎকর্ষতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সম্মেলনের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মিডিয়া এবং বিনোদন (M&E) শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্রিত করা। এর মধ্যে রয়েছে টিভি ও রেডিও, সংবাদমাধ্যম, সঙ্গীত, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, চলচ্চিত্র, OTT প্ল্যাটফর্ম এবং প্রদর্শকরা।

সম্মেলনে আয়োজন করা হবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, নীতিনির্ধারক এবং মন্ত্রিপর্যায়ের কর্মকর্তাদের আলোচনাসভা, M&E খাতের সিইওদের গোলটেবিল বৈঠক, WAVES পুরস্কার প্রদান অনুষ্ঠান, ২২টি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, মাস্টারক্লাস ও কর্মশালা, শাস্ত্রীয় ও ফিউশন সাংস্কৃতিক পরিবেশনা, মিডিয়া স্টার্টআপ প্রদর্শনী, বৈঠক ও সম্মেলন, ভারত প্যাভিলিয়ন এবং WAVES বাজার নামে একটি ই-মার্কেটপ্লেস।

অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণের ধারা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে একটি প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top