March 11, 2026

  • Home
  • All
  • ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের বৈশ্বিক পরিচয়ের প্ল্যাটফর্ম: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
Image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের বৈশ্বিক পরিচয়ের প্ল্যাটফর্ম: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি বাংলাদেশকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

আজ শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, এই মেলা দীর্ঘদিন ধরে উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত করে আসছে।

তিনি বলেন, “রপ্তানি পণ্যের উন্নয়ন, বৈচিত্র্য আনা, নতুন বাজার অন্বেষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্য উন্নয়ন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে একই ভেন্যুতে প্রথমবারের মতো “গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা” আয়োজন করা হয়, যা দেশীয় উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সহায়ক হয়েছে।

উদ্যোক্তাদের ভূমিকা তুলে ধরে শেখ বশিরউদ্দীন বলেন, উদ্যোক্তারা পণ্যের গুণগত মান, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশের ব্র্যান্ড ইমেজ গড়ে তোলেন। একইসঙ্গে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জনের সুযোগ পান।

তিনি আশা প্রকাশ করে বলেন, উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে আরও সফল করবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় তিনি ঘোষণা দেন, রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’কে ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা সংশ্লিষ্ট খাতের উৎপাদন ও বিপণনে নতুন গতি সঞ্চার করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং এফবিসিসিআই-এর প্রশাসক মো. আব্দুর রহিম খান।

Related Posts

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় পাঠাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকার…

Mar 11, 2026
Scroll to Top