March 10, 2026

  • Home
  • All
  • ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ
Image

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ

ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত আরও যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top