March 28, 2026

  • Home
  • All
  • তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন কাজী ছাইয়েদুল আলম বাবুল, টাঙ্গাইলে বিএনপির সমাবেশে জনসমুদ্র
Image

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন কাজী ছাইয়েদুল আলম বাবুল, টাঙ্গাইলে বিএনপির সমাবেশে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জনাব আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালনকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় তিনি এই কৃতজ্ঞতা জানান।

শনিবার টাঙ্গাইলে অনুষ্ঠিত বিশাল জনসভা প্রসঙ্গে তিনি বলেন, আজকের সমাবেশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ—এ এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় টাঙ্গাইলবাসীর সরব উপস্থিতিতে সৃষ্টি হওয়া এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে, আপনারা বিএনপি নামক দলটিকে কতটা গভীরভাবে বুকে ধারণ করে রেখেছেন।

কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই নেতৃত্বের প্রতি জনগণের আস্থারই প্রতিফলন।

Related Posts

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত…

Mar 27, 2026
Scroll to Top