February 4, 2026

  • Home
  • All
  • দেওয়ানগঞ্জে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এর উঠান বৈঠক অনুষ্ঠিত
Image

দেওয়ানগঞ্জে জামালপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এর উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের খড়মা ভাটিপাড়া ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার ও নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত-এর নির্বাচনী এজেন্ট এবং কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন।

বৈঠকে ব্যারিস্টার শোভন সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরেন।

উঠান বৈঠকে উপস্থিত সাধারণ ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন। এতে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুশাসনের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো উঠান বৈঠকটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

Related Posts

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এড্যুকেশন ডেস্কঃ ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির…

Feb 3, 2026
ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ঢাকা ফিরে আসা চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ব্রিটিশ হাই কমিশন ঢাকা সম্প্রতি যুক্তরাজ্যে স্নাতকোত্তর পড়াশোনা সম্পন্ন করা বাংলাদেশী চেভেনিং এবং কমনওয়েলথ স্কলারদের জন্য…

Feb 3, 2026
প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

প্রবাসী ভোটারদের ভোট ও সহযোগিতা কামনা করলেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু প্রবাসী বাংলাদেশি…

Feb 3, 2026
Scroll to Top