March 1, 2026

  • Home
  • All
  • দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Image

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেবেন।’

ইফতার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাঁদের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

ইফতারে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’

দেশের বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘এতো ত্যাগের বিনিময়ে আমরা বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।’

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Posts

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট স্থগিত আটকা যাত্রীদের দেখতে বিমানবন্দরে মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট স্থগিত আটকা যাত্রীদের দেখতে বিমানবন্দরে মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স…

Mar 1, 2026
মধ্যপ্রাচ্যের উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সরকারের গভীর উদ্বেগ, জরুরি বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সরকারের গভীর উদ্বেগ, জরুরি বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে…

Mar 1, 2026
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক…

Feb 28, 2026
Scroll to Top