February 24, 2026

  • Home
  • All
  • দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
Image

দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোতে সকল খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। একইসঙ্গে উভয় পক্ষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন–এর সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে বিনিময়সহ দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হয়।

এ সময় আগামী মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর–এর সম্ভাব্য ঢাকা সফরের বিষয়েও আলোচনা হয়। এ সফরকে দুই দেশের মধ্যে চলমান উচ্চপর্যায়ের সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলমান মার্কিন মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত রাজনৈতিক সমর্থন কামনা করেন।

Related Posts

চার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ড. মাহদি আমিন

চার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ড. মাহদি আমিন

ডেস্ক রিপোর্টঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) হিসেবে ড. মাহদি আমিনকে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে…

Feb 24, 2026
বাংলাদেশ-ইইউ সম্পর্কে গভীর সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ-ইইউ সম্পর্কে গভীর সহযোগিতার অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় বসবাসকারী ইইউ সদস্য রাষ্ট্রগুলির (ডেনমার্ক, ফ্রান্স,…

Feb 24, 2026
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলাম

প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলাম

ডেস্ক রিপোর্টঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম…

Feb 23, 2026
Scroll to Top