February 25, 2026

  • Home
  • All
  • ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত
Image

ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আধুনিকায়নে যৌথ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইউএইর মতবিনিময় অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ধর্মীয় বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার, জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী ও ফলপ্রসূ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।

Related Posts

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

পারস্পরিক স্বার্থে আলজেরিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে: আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্ক: ঢাকার গণতান্ত্রিক প্রজাতন্ত্রের আলজেরিয়া দূতাবাস, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সাথে যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন খাতের বিশিষ্ট অতিথিদের একত্রিত…

Feb 26, 2026
ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

ডেস্ক রিপোর্টঃ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ধর্ম বিষয়ক…

Feb 25, 2026
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঐকমত্য

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬)…

Feb 25, 2026
Scroll to Top